মেনু

আফতাহিয়া সম্প্রদায় কারা?


আফতাহিয়ারা ইমামতের ধারা জাফর আল-সাদিক-এর পর তাঁর পুত্র আবদুল্লাহ আল-আফতাহের কাছে স্থানান্তরিত হওয়ায় বিশ্বাস করে। তিনি ইসমাইল বিন জাফরের-এর সহোদর ভাই ছিলেন। তাদের মাতা ছিলেন ফাতিমা বিনতে হুসাইন ইবনে হাসান ইবনে আলী। আবদুল্লাহ ছিলেন সাদিক-এর জ্যেষ্ঠ পুত্র।

আফতাহিয়াদের মতে, জাফর সাদিক বলেছেনঃ

ইমামত ইমামের জ্যেষ্ঠ পুত্রের প্রাপ্য। ইমাম হচ্ছেন তিনি, যিনি আমার আসনে বসেন।

আফতাহিয়াদের মতে আবদুল্লাহই নাকি তাঁর আসনে বসতেন। তাই তিনিই পরবর্তী ইমাম।

আফতাহিয়ারা আব্দুল্লাহর ইমামত প্রমাণে আরও দাবি করে , জাফর সাদিক নাকি আরও বলেছেনঃ


“ইমামকে কেউ গোসল দিতে পারে না, তাঁর জানাজায় নামাজ পড়তে পারে না, তাঁর আংটি খুলতে পারে না এবং তাঁকে দাফনও করতে পারে না—কেবল ইমামই (পরবর্তী) এসব করতে সক্ষম।”

আর আফতাহিয়াদের মতে আবদুল্লাহ নাকি এসব কাজ সম্পাদন করেছিলেন। তাই তিনিই পরবর্তী ইমাম।

আফতাহিয়ারা আরও প্রচার করে,জাফর সাদিক নাকি তাঁর এক অনুসারীর কাছে একটি গোপন বস্তু সোপর্দ করে নির্দেশ দিয়েছিলেনঃ

“যে ব্যক্তি এটি দাবি করবে ও নিজেকে ইমাম বলে ঘোষণা করবে, তাকেই এটি দান করবে।”

আফতাহিয়াদের মতে আবদুল্লাহ ছাড়া আর কেউ এটি দাবি করেননি। তবে পিতার মৃত্যুর মাত্র সত্তর দিন পর আবদুল্লাহ ইন্তেকাল করেন এবং কোনো পুরুষ সন্তান রেখে যাননি।

__________________________________________________________________

তথ্যসূত্রঃ

১। শাহারাস্তানি, কিতাব আল মিলাল ওয়া আন নিহাল, ইংরেজি থেকে বাংলা অনুবাদঃ আবু মাইসারা, পৃষ্ঠাঃ ১৪৩



Leave a comment