তিনি হলেন মুগীরা বিন সাদ আল-কুফী। ইয়াহইয়া বলেন: “সে ছিল একজন চরম মিথ্যাবাদী।” সুদ্দী বলেন: “নবুওয়াতের দাবি করার কারণে তাকে হত্যা করা হয়েছে।” ইবনে হিব্বান বলেন: “সে ছিল রাফেজীদের মধ্যকার এক নির্বোধ ব্যক্তি যে হাদিস জাল করত।” খতিব বলেন: “সে রাফেজী মতবাদে চরমপন্থী ছিল এবং তার দিকে একটি দল সম্পৃক্ত।” তিনি ১১৯ হিজরিতে নিহত হন। ইবনে হিব্বান, আল-মাজরুহীন: ৩/৭; ইবনে আল-জাওজি, দিওয়ানুয যুয়াফা ওয়াল মাত্রুকীন: ৩/১৩৪।

Leave a comment